ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

আবারও বাড়লো সোনার দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২১,  4:24 PM

news image

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। ভরি প্রতি ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে এখন থেকে ৭৪ হাজার ৩০০ টাকায় বিক্রি হবে সোনা। শুক্রবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার (১৩ নভেম্বর) থেকে বাজারে ২২ ক্যারেটের সোনার ভরি ৭৪ হাজার ৩০০ টাকায় বিক্রি হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭১ হাজার ৯৬৬ টাকা। শনিবার থেকে এ মানের সোনার ভরির দাম হবে ৭৪ হাজার ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭১ হাজার ১৫০ টাকা। শুক্রবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকা। দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ৪০২ টাকা। বর্তমান দাম রয়েছে ৬০ হাজার ৬৯ টাকা। ভরিতে বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা। সনাতন পদ্ধতিতে সোনা প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫২ হাজার ৭৯ টাকা ভরি। শুক্রবার পর্যন্ত দাম রয়েছে ৪৯ হাজার ৭৪৬ টাকা। দাম বেড়েছে ২৩৩৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়। বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক দোলন গণমাধ্যমকে বলেন, বিশ্ব বাজারের সঙ্গে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম