ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

আবারও পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

#

স্পোর্টস ডেস্ক

০৮ আগস্ট, ২০২৩,  4:58 PM

news image

কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হয়েছেন। গত মাসে হারুন রশিদ পদত্যাগ করলে পদটি ফাঁকা থেকে যায়। বিশ্বকাপের দুই মাস আগে শূন্যস্থান পূরণ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন ইনজামাম। এখন তিনি পিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য। তিন সদস্যের এই কমিটিতে আরও আছেন মোহাম্মদ হাফিজ ও মিসবাহ উল হক। তবে প্রধান নির্বাচক হওয়ায় ইনজামামকে এই কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে। আবার দায়িত্ব পেয়ে ইনজামামের প্রথম কাজ হবে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করা। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে। এশিয়া কাপের শেষদিকে পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নেবেন মিকি আর্থার। এরপর আসন্ন বিশ্বকাপ ও বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকবেন প্রোটিয়া কোচ। তবে ইনজামামের সঙ্গে এর আগেও কাজ করেছেন আর্থার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম