ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আবহাওয়া বদলের সঙ্গে অ্যালার্জি, কী করবেন

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  7:23 PM

news image

প্রকৃতিতে শীত পড়তে শুরু করেছে। এই মৌসুমে সর্দি-কাশির পাশাপাশি বাড়ে অ্যালার্জির সমস্যাও। শীতের বাতাস ভারী হয়। সে কারণে বিভিন্ন ধরনের ভাইরাস মানুষের শরীরে দ্রুত প্রবেশ করে। এই সময়ে ভাইরাসজনিত রোগ বেশি করে দেখা যায়। এই মৌসুমে অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো রোগ অনেক ক্ষেত্রে একসঙ্গে হয়। এই সময় বাতাসে ধূলিকণা বেশি থাকে। সে ক্ষেত্রে মানুষের শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে। সেগুলোর প্রতিক্রিয়া থেকে অ্যালার্জি হয়।

শীতকালীন অ্যালার্জিতে ভুগলে কিছু উপসর্গ দেখা দেয়। যেমন—

ঘন ঘন হাঁচি

গলা খুসখুস করা

নাক দিয়ে পানি পড়া

কানে অস্বস্তি

চোখে জ্বালা ভাব

নাক বন্ধ হয়ে যাওয়া

হালকা জ্বর

ত্বকে সংক্রমণ

অ্যালার্জি ঠেকাতে করণীয়

১. আলমারি থেকে বের করেই মীতের পোশাক পরতে শুরু করবেন না। তার আগে রোদে দিন। পাশপাশি শীতের পোশাক যেমন- উলের চাদর, সোয়েটার পরার পরও রোদে দিয়ে রাখা জরুরি। যাদের অ্যালার্জির সমস্যা যাদের রয়েছে, তাদের এ বিষয়ে আরও যত্নবান হওয়া প্রয়োজন।

২. বাড়ির ভিতর যতটা সম্ভব খোলামেলা রাখার চেষ্টা করুন। ঘরে রোদ ঢুকতে দিন। রোদ না ঢুকলে সমস্যায় পড়তে পারেন অ্যালার্জির রোগীরা। বাড়িতে রাখা কার্পেট, পোষা প্রাণীর লোম থেকেও অ্যাালর্জি হতে পারে। সেগুলো পরিষ্কার করুন।

৩. বাড়িতে যেন কীটপতঙ্গ বা পোকামাকড়ের উপদ্রব না বাড়ে, সে দিকে লক্ষ্য রাখুন। রান্নাঘর এবং শৌচালয়ের পাইপে ছিদ্র থাকলে, তা মেরামত করুন। যাতে সেখান থেকে কোনও কীটপতঙ্গ না ঢুকতে পারে।

৪. ঘরের প্রতিটি কোণ খুব ভালো করে পরিষ্কার করে রাখুন। যাতে ধুলোবালি না জমে। ধুলোতে অনেকেরই অ্যালার্জির সমস্যা বাড়ে। তাই ধুলোবালি থেকে সাবধান থাকুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম