ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৫,  5:35 PM

news image

২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে টাইগার যুবাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে তিন জাতি এই টুর্নামেন্ট। সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ দল পরদিন (২৬ জুলাই) একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে।  প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, যার মাধ্যমে ১৬ দিনব্যাপী এই ত্রিদেশীয় সিরিজের পর্দা নামবে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি: 

তারিখ                               দল                                                ভেন্যু                  সময়

২৫ জুলাই    জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯    সানরাইজ স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

২৬ জুলাই    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯    সানরাইজ স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

২৮ জুলাই    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯    হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

২৯ জুলাই    জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯      হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

৩১ জুলাই    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯     হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

১ আগস্ট    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯      হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

৪ আগস্ট    জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯       হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

৬ আগস্ট    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯      হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

৮ আগস্ট    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯      হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

১০ আগস্ট                                          ফাইনাল                হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

প্রসঙ্গত, ২০২৬ সালে ছেলেদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ১৬ দলের এই প্রতিযোগিতায় স্বাগতিক জিম্বাবুয়ে ছাড়া ২০২৪ আসরে পূর্ণ সদস্য হিসেবে খেলা ১০টি দল জায়গা পেয়েছে। তারা হচ্ছে– অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৫টি দেশ আসবে মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম