ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আফ্রিকার ৫ দেশের জন্য সীমান্ত বন্ধ করল তুরস্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২১,  4:43 PM

news image

আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক। শুক্রবার এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহর। খবরে বলা হয়, করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার কারণে আফ্রিকার পাঁচটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা টুইটারে লেখেন, বতসোয়ানা, রিপাবলিক অব সাউথ আফ্রিকা, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে থেকে স্থল, আকাশ, সাগর ও রেলপথে তুরস্কে ঢোকা বন্ধ ঘোষণা করা হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে, দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা থেকে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এদিকে যুক্তরাজ্য আফ্রিকার দেশ বতসোয়ানা, এস্তোনিয়া, লেসোথো, নামিবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে ফ্লাইট স্থগিত করেছে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশও নিজেদের সীমান্ত বন্ধ করার পথে হাঁটছে। ইউরোপের বিভিন্ন দেশে ইতোমধ্যে নতুন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে। এমন পদক্ষেপের পর তুরস্কও সে পথে হাঁটবে কিনা জানতে চাইলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, এমন কোনো পরিকল্পনা আঙ্কারার নেই। করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। দেশটিতে এ পর্যন্ত ৭৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম