ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচ কেন্দ্র করে সংঘর্ষ, নিহত অন্তত ১০০

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৪,  8:07 PM

news image

ফের রক্ত ঝরল ফুটবল মাঠে। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) এএফপি'র এক প্রতিবেদনে বলা হয়, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরকোরে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়েছে। খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। যদিও এএফপি তাৎক্ষণিকভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। এএফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না। তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গিয়েছে। হাসপাতালের মেঝেতে সারি সারি দেহ শোয়ানো রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। অন্য একজন চিকিৎসক বলেন, সেখানে ‘বহু মানুষ মারা গেছেন’।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। এরপর দর্শকরা মাঠে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঠে ঝামেলা শুরু হয়। এরপর হঠাৎ করেই দর্শকরা আক্রমণাত্মক হয়ে ওঠে।’ উত্তেজিত জনতা পরে এনজেরেকোরে পুলিশ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যাচটি গিনির সামরিক শাসক মামাদি দুম্বুয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের অংশ ছিল। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা দুম্বুয়া সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল থেকে সম্প্রতি জেনারেল পদে উন্নীত হয়েছেন। অভ্যুত্থানের পর তিনি ২০২৪ সালের মধ্যে বেসামরিক সরকারকে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও সেটি কার্যকর করেননি। গিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। দেশটির সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ সত্ত্বেও জনসংখ্যার বড় অংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এনজেরেকোরে সংঘর্ষে নিহতদের স্মরণে শোক পালনের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম