ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আফিফের ব্যাটিং নিয়ে যা বললেন পাপন

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  4:14 PM

news image

প্রতি ম্যাচেই ব্যাট হাতে নিজের প্রতি দলের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন। সর্বশেষ দুই টি-টোয়েন্টির একটিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পেয়েছেন অর্ধ-শতকের দেখা। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, আফিফের ব্যাটিং দেখতে ভালো লাগে তার। আফিফের ব্যাটিং দেখতে ভালো লাগে বলে সে প্রতিদিন রান করবে এমনটাও না বলে মনে করিয়ে দিলেন পাপন। এছাড়া নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজের ভূয়সী প্রশংসা করেন বিসিবি বস। এ নিয়ে পাপন বলেন, 'সবচেয়ে বড় কথা হচ্ছে আফিফের ব্যাটিং দেখতেই ভালো লাগে। তার মানে এই না সে প্রতিদিনই রান করবে, সেটা বলছি না। সোহানের খেলা দেখতে খুবই ভালো লাগে। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার, যাকে আমরা টি-টোয়েন্টিতে বিবেচনাই করতাম না। তার ইম্পেক্ট খেলার মধ্যে থাকে। হয়তো ক্যাচ নেয় ফিল্ডিংয়ে নাহলে ব্যাটিংয়ে, না হয় বোলিংয়ে কোথাও না কোথাও সে কিছু একটা করছেই। আমি বলছি যে আমার হাতে অনেকগুলো অপশন।' লিটন দাসের খেলাও বিসিবি সভাপতির ভালো লাগে, এ নিয়ে পাপন বলেন, 'আমাদের টিমের কম্বিনেশনটাই বানানো যাচ্ছিলো না। আমাদের আইডিয়া ছিল কিছু কিছু নতুন ছেলে ঢোকাতে হবে। এটা ছিল প্রথম পরিকল্পনা। এরমধ্যে সাকিব ছাড়া বাকিরা একেবারের নতুন না হলেও পরের। কয়েকটা ছেলের খেলাতো অসম্ভব ভালো লাগে। লিটন দাসের খেলা যেমন ভালো লাগতো।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম