ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আফগান সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৩,  7:13 PM

news image

মার্চে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে সিরিজটি বাতিলের কথা জানিয়েছে।  ক্ষমতায় আসা আফগানিস্তানের তালেবান সরকার দেশটির নারী শিক্ষা ও নারীদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছে সিএ। বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘আফগানিস্তানসহ সারা বিশ্বে ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতিজ্ঞাবদ্ধ। আফগানিস্তানে যাতে মেয়েদের অবস্থার উন্নতি আসে সেজন্য আমরা দেশটির বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো। আমাদের সিরিজ বাতিলের সিদ্ধান্তে সহায়তা করায় আফগান সরকারকে ধন্যবাদ।’তালেবান সরকার ২০২১ সালের সেপ্টেম্বরে ক্ষমতায় আসে। এরপরই তারা নারী শিক্ষা ও নারীদের খেলাধুলায় কড়াকড়ি আরোপ করে। ক্রিকেট অস্ট্রেলিয়া তখন বিষয়টির সমালোচনা করেছিল। ওই ঘটনার জেরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজটি বাতিল করেছিল অস্ট্রেলিয়া। তালেবান সরকার আসার আগে আফগানিস্তানের নারী ক্রিকেট দল ছিল। তালেবান সরকার আসায় তা বিলুপ্ত করা হয়। আইসিসির পূর্ণ সদস্য হয়েও তাই আফগানদের কেবল নারী ক্রিকেট দল নেই। ওই ঘটনায় আইসিসির সিইও জিওফ অ্যালারডাইস সমালোচনা করেন। আফগানদের সদস্যপদ কেড়ে নেওয়ার কথাও ওঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাতিলের বিষয়ে অ্যালারডাইস বলেছেন, ‘ক্ষমতা পরিবর্তনের পর থেকেই সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দুঃখের বিষয় হলো, এখন পর্যন্ত পরিস্থিতির কোন উন্নতি আসেনি। বিষয়টি নিয়ে মার্চে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় আলোচনা করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম