ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আফগানিস্তান সিরিজে বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  3:07 AM

news image

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন নতুন তিন মুখ। তারা হলেন মাহমুদুল হাসান জয়, এবাদত হোসেন ও নাসুম আহমেদ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় তারা। এর আগে কখনও ওয়ানডে দলে ডাক পাননি তারা। আগের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন। এই ওয়ানডেগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ। চট্টগ্রাসে আগামী ২৩ ফেব্রুয়ারি ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। বাকি দুটি ওয়ানডেও হবে বন্দরনগরীতে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এ নিয়ে ৭ মাস পর ওয়ানডে খেলতে নামবে টাইগাররা। 

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও মাহমুদুল হাসান জয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম