ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

আফগানিস্তানে ৫ দশমিক ৩ ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  8:58 PM

news image

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। আল আরাবিয়া ও খালিজ টাইমসের তথ্যমতে, ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি কুনার প্রদেশের জালালাবাদ শহরের কাছে আঘাত হানে। ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার। উল্লেখ্য, চলতি বছরের জুনে আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: আল আরাবিয়া, খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম