ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আফগানিস্তানে স্কুলে বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ৬০ ছাত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুন, ২০২৩,  9:40 PM

news image

আফগানিস্তানে স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ায় ৬০ জন স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের একটি স্কুলে এ ঘটনা ঘটেছে। এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের স্কুলে এধরনের ঘটনা ঘটেছিল। খবর দ্য গার্ডিয়ানের স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ার পর প্রায় ৬০ আফগান মেয়ে শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির পুলিশ সোমবার জানিয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে সার-ই পোল প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দ্বীন মোহাম্মদ নাজারি বলেন, ‘কিছু অজ্ঞাত লোক সানচারাক জেলার একটি বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে যখন মেয়েরা ক্লাসে আসে তখন তারা বিষক্রিয়ার শিকার হয়।’ বর্তমানে শিক্ষার্থীরা ভালো আছেন বলে জানান তিনি। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তালেবান ২০২১ সালে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে এই ধরনের ঘটনা এবারই প্রথম ঘটল বলে মনে করা হচ্ছে। প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মাদ রাহমানি বলেন, সানচারাক জেলায় প্রায় ৮০জন ছাত্রীকে বিষপ্রয়োগ করা হয়। তিনি জানান, ভুক্তভোগী ছাত্রীদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা সবাই এখন ভালো আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম