ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২,  4:54 PM

news image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সোমবার আফগানিস্তানের বাদঘিস প্রদেশে বাড়ির ছাদ ধসে পড়লে দু’জন নিহত হয়। প্রাদেশিক সরকারের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি এ তথ্য জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, অগভীর ওই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এই ভূমিকম্পে আরও অনেকে আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।

ভূমিকম্পের তীব্রতার কারণে অনেক ঘরবাড়িও ধসে পড়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মোহাম্মদ সারওয়ারি জানান, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও চার শিশুও রয়েছে। আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জনান সায়েক এ পর্যন্ত ২৬ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  তিনি আরও বলেন, ভূমিকম্পে মুকর জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম