ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ছাড়িয়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২২,  4:10 PM

news image

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত আহতের সংখ্যা ১৫০০। পাকতিকা প্রদেশের তথ্য বিভাগের প্রধান মোহাম্মদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ভূমিকম্পকবলিত পাকতিকার প্রদেশের এক সাংবাদিক বলেন, ‘যে রাস্তায়ই আপনি যাবেন, শুনতে পাবেন কান্নার শব্দ, স্বজনরা তার প্রিয়জনের জন্য আহাজারি করছেন।’ ওই সাংবাদিক বিবিসিকে আরও বলেন, ‘অনেক মানুষ তার স্বজনদের খোঁজখবরও নিতে পারছে না। কারণ ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। আমার ভাই ও তার পরিবারের সদস্যরা মারা গেছেন, কয়েক ঘণ্টা পর আমি জানতে পারলাম। অনেক গ্রাম ধ্বংস হয়ে গেছে।’ পাকতিকা এলাকার এক চিকিৎসক বিবিসিকে বলেন, ‘ভূমিকম্পের আগেও আমাদের তেমন জনবল ছিল না, ভূমিকম্পের পর যা ছিল, সেটিও গেছে। আমি এখনও জানি না, আমার কয়জন কলিগ বেঁচে আছে।’ আফগানিস্তান, পাকিস্তান আর ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে এই ভূকম্পন অনুভূত হয়েছে। জানা গেছে, গায়ানের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম