ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আফগানিস্তানে ভারী বর্ষণে আরও ২৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৪,  4:48 PM

news image

চলমান ভারী বর্ষণে গত চার দিনে আফগানিস্তানে আরও ২৯ জন নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কথা জানিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জানান সায়েক বলেছেন, বুধবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির কারণে ২৯ জন প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের দশটি প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। একই সময়ে আরও সাতজন আহত হয়েছেন বলেও জানান এই মুখপাত্র। তিনি বলেন, এই আকস্মিক বন্যায় ৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং আড়াই হাজার একরেরও বেশি কৃষি জমি ভেসে গেছে। আফগানিস্তানে গত শীতের মৌসুমটি ছিল অস্বাভাবিক শুষ্ক। তারপর গত দুই সপ্তাহে দেশটির বেশির ভাগ প্রদেশেই হয়েছে টানা ও তুমুল বৃষ্টি। এতে বিক্ষিপ্তভাবে আফগানিস্তানের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, আফগানিস্তানে এই মাসে বন্যায় নিহতের সংখ্যা ১০০ জনেরও বেশি। বন্যার ফলে ২৫ হাজারেরও বেশি পরিবারের সাহায্যের প্রয়োজন হয়েছে। চরম আবহাওয়ার কারণে আফগানিস্তান বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হচ্ছে বলে গত বছর সতর্ক করেছিল জাতিসংঘ। চার দশকের যুদ্ধের পর এখন চরম আবহাওয়ার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কম প্রস্তুতিসম্পন্ন দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান। গত ফেব্রুয়ারিতে পূর্ব আফগানিস্তানে ব্যাপক তুষারপাতের পর ভূমিধসে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছিল। এ ছাড়া মার্চ মাসে শেষ হওয়া তিন সপ্তাহের টানা বর্ষণে প্রায় ৬০ জন নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম