ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  5:51 PM

news image

গত ৪৮ ঘণ্টায় আফগানিস্তানের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২২ আগস্ট) এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানান। চলতি বছর কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে দেশটি। এর মধ্যে রয়েছে খরা এবং একটি ভয়াবহ ভূমিকম্প। এতে জুনে এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, লোগার প্রদেশে এ বন্যার কারণে ২০ জন মারা গেছে এবং ৩৫ জন আহত হয়েছে। তবে বেসরকারি হিসাবে হতাহতের সংখ্যা আরও বেশি। গত আগস্টে দেশটির দখল নেওয়া তালেবান সরকার দুর্যোগ মোকাবিলায় লড়াই করছে এবং সহায়তার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে ইসলামিক দেশগুলোকে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুরোধ করছি। দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কয়েক মাস ধরে সহায়তা প্রদান করেছে। কিন্তু তারা সতর্ক করে বলছে, মানবিক বিপর্যয় এড়াতে তাদের আরও প্রবেশাধিকার ও তহবিল প্রয়োজন। সেখানে হাজার হাজার গৃহহীন মানুষ রয়েছে, যাদের নিরাপদ আশ্রয় ও বিশুদ্ধ খাবার পানি নেই। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম