ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৬,  9:12 PM

news image

আপাতত জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তেল নিয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে কোনো সংকট নেই। মার্চ মাসে কোনো সমস্যা দেখা দেয়নি এবং উদ্বেগ-উৎকণ্ঠা শিগগিরই কেটে যাবে। সরকার এরমধ্যেই এপ্রিল-মে মাসের পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করছে। তেলের বিকল্প হিসেবে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলমান রয়েছে। তিনি জানান, বাংলাদেশে তেল রফতানি বাড়াতে ভারত সরকারকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে। পেট্রল ও অকটেন পুরোপুরি আমদানি নির্ভর না হলেও কিছু অঞ্চলে কোনো যৌক্তিক কারণ ছাড়া পাম্পে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে থাকলেও সিলিং করা হয়েছে। দাম বাড়ছে বিষয়টি মাথায় রেখে জনদুর্ভোগ না হয় সে দিকে ভবিষ্যতে প্রয়োজন হলে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, রাইড শেয়ারকারীদের সুবিধার্থে আজ থেকে প্রতিদিন ৫ লিটার করে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম