ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

আন্দোলনের নামে সহিংসতা করলে জবাব দেবে আ.লীগ : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২২,  7:53 PM

news image

বিএনপি যদি আন্দোলনের নামে সহিংসতা করে তাহলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বিএনপির বিভাগীয় সমাবেশ কর্মসূচি নিয়ে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওযার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকারকে হটানোর জন্য চক্রান্ত করছে। বিএনপি গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, গত ১৪ বছর ধরে গণঅভ্যুত্থান ও আন্দোলনের ভয় দেখিয়ে আসছে বিএনপি। তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। এ কথা দেশের মানুষ জানে। বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি বিদ্যমান নয় বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম