ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আন্দোলনকারী শিক্ষার্থীরা ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৪,  10:43 PM

news image

আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা কারও শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি, আদালতে এসে তারা তাদের দাবি বলুক। আন্দোলন না করে আদালতের ওপর ভরসা রাখার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এ আন্দোলনে বিভিন্ন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে। আন্দোলন পরিহার করে, তারা যেন ফিরে আসে। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয়। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে মঙ্গলবারও উত্তাল রাজধানী ঢাকা। সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

যেসব এলাকায় অবরোধ চলমান

রাজধানীর সাইন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা থেকে শুরু করে নদ্দা/বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়ক, উত্তরা, মিরপুর ১০ নম্বর, তাঁতীবাজার, বেইলিরোড ও বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম