ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছেই

#

২০ এপ্রিল, ২০২৩,  6:45 PM

news image

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছেই। দেশে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়িয়ে যেতে পারে কেন্দ্রীয় ব্যাংকগুলো। এতে ডলারের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা। ফলে মূল্যবান ধাতুটির দর হ্রাস পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৯২ ডলার ২৩ সেন্টে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০০৪ ডলারে। আগের কার্যদিবসে (বুধবার) স্বর্ণের ব্যাপক দরপতন ঘটে। গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে যায় দামি ধাতুটির দাম। সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, সবশেষ কর্মদিবসে স্বর্ণের দর ১৯৮০ ডলারের নিচে নেমে গিয়েছিল। এ পরিস্থিতিতে ছাড় দেয়া পরিহার করেন বিনিয়োগকারীরা। ফলে বর্তমান অবস্থায় এসেছে গুরুত্বপূর্ণ ধাতুটি। তিনি আরও বলেন, আসন্ন বৈঠকে সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। বুলিয়ন মার্কেটে যার ইতিবাচক প্রভাব পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম