ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

#

৩০ মার্চ, ২০২৩,  4:58 PM

news image

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন ঘটেছে। বিশ্বজুড়ে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে। সেই সঙ্গে প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের দর বৃদ্ধি পেয়েছে। ফলে মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, নিরাপদ আশ্রয় বুলিয়নের দরপতন ঘটেছে। তাতে ব্যাংকিং খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ থেকে গেছে।  এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৬৪ ডলার ৪১ সেন্টে।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৬৫ ডলার ৫০ সেন্টে। আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হাবেরকর্ন বলেন, বিশ্বব্যাপী শেয়ারবাজার চাঙা হয়েছে। নতুন করে কোনো ব্যাংক নিয়ে খারাপ খবর পাওয়া যায়নি। ফলে ডলারের তেজ বেড়েছে। ফলশ্রুতিতে স্বর্ণের দামে পতন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম