ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  6:54 PM

news image

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে বিপিএল সহ অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাবেন।  আজ রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন মুশফিক। নিজের ফেসবুক পাতায় মুশফিক লিখেছেন, 'টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি-টোয়েন্টি ফরম্যাটে।’ টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরে রানে নেই মুশফিক। চলমান এশিয়া কাপেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ ছিলেন তিনি। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে মাত্র ৫ রান করেছিলেন তিনি। সেই সঙ্গে উইকেটের পেছনে থেকেও ক্যাচ মিস, অধিনায়ককে রিভিউ নিতে সাহায্য না করা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বেশ সমালোচিত হয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এমন ফর্মহীনতায় অবশেষে এই ফরম্যাট থেকে বিদায় নিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম