ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন হাফিজ

#

স্পোর্টস ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২,  6:36 PM

news image

পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই কিংবদন্তী। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে অভিষেক ঘটে হাফিজের। আর সর্বশেষ ম্যাচ খেলেছেন গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পিএসএল ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তানের জার্সিতে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ হাফিজ। সব ফরম্যাট মিলিয়ে রান করেছেন ১২,৭৮০।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম