ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আনসারের দায়িত্বশীল ভূমিকায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৬,  4:50 PM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকায় হারানো ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন মোঃ মাসুদুজ্জামান তালুকদার নামের এক প্রবাসী যাত্রী। গতকাল মঙ্গলবার ভোররাতে ক্যানোপি-০২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মূল্যবান ব্যাগটি উদ্ধার করা হয়।

সেখানে কর্তব্যরত আনসার সদস্য এপিসি মোঃ জগলুল পাশা প্রথমে ট্রলিতে ব্যাগটি দেখতে পান। তিনি দ্রুত ক্যানোপি ইনচার্জ পিসি মোঃ আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মোঃ মোজাম্মেল হোসেনকে বিষয়টি অবহিত করেন। এরপর প্রকৃত মালিকের খোঁজে ক্যানোপি-০২ ও আশেপাশের এলাকায় দীর্ঘক্ষণ মাইকিং করে আনসার সদস্যরা।

পরবর্তীতে নিজ বাসা নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দরে ফিরে আসা মোঃ মাসুদুজ্জামান তালুকদারের উপস্থিতিতে ব্যাগের ভেতরের মালামাল যাচাই করা হয়। ব্যাগে থাকা মানিব্যাগ, এনআইডি কার্ড, ব্যাংক কার্ড ও প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিসপত্র মিলিয়ে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

হারানো ব্যাগ ফিরে পেয়ে যাত্রী আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি আনসার সদস্যদের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম