ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আনসারবাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেয়া প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  7:06 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আনসারবাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে কোনো আইন হচ্ছে না। সব প্রোপাগান্ডা।’ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, ‘ফৌজদারি কার্যবিধির আওতায় থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। আনসার ব্যাটালিয়নকে গ্রেপ্তার বা আটকের ক্ষমতা দিয়ে আইন করার বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি। এটি একটি প্রোপাগান্ডা।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। সেখানে আলোচনা পর্যালোচনা চলছে।’ গত ২৩ অক্টোবর অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা, পাশাপাশি পাচ্ছে আনসারবাহিনীতে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩’ সংসদে উঠেছে। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপনের অনুমতি চাইলে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম আপত্তি জানান। ফখরুল ইমাম বলেন, পুলিশের সমান্তরাল ক্ষমতা আনসার বাহিনীকে দেয়া হলে দুটি বাহিনীর অবস্থান মুখোমুখি হয়ে যেতে পারে। তিনি বিলটি প্রত্যাহারের দাবি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম