ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আদা খেলে যে উপকার পাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  5:26 PM

news image

শীতে উষ্ণ ও সুস্থ থাকার জন্য সবাই ‘সুপারফুডের’ খোঁজ করেন। সবার বাড়ির রান্নাঘরেই পাবেন সুপারফুডের উপাদান। ভাবছেন কোনটি? আদা; এতে পাবেন অনেকগুলো ওষধি উপকরণ। আদা অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। শীতে স্বাস্থ্যসম্মত হজমক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে। নানান রকমের স্বাস্থ্য উপকারিতা পেতে খাদ্যতালিকায় নিয়মিত রাখতে পারেন এই ‘সুপারফুড’।

হজমে সহায়ক: এটি হজম প্রক্রিয়ার উন্নতিতে সহায়তা করে; ফলে খাবার দ্রুত হজম হয় এবং গ্যাসের সমস্যা বৃদ্ধি প্রতিরোধ করে। বমি ভাব কমিয়ে দেয়। মোট কথা পুরো হজমক্রিয়ার উন্নতিতে সহায়তা করে।

ঠান্ডা কাশি কমাতে: ঠান্ডা, কাশি এবং ফ্লু প্রতিরোধে সহায়তা করে আদা। এর ওষধি উপাদান প্রদাহ এবং গলার খুসখুসে ভাব কমিয়ে দেয়। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ঠান্ডাজনিত ভাইরাস প্রতিরোধ করে।

জয়েন্টের ব্যথা কমাতে: আদা খেলে হাড়ের জয়েন্টের ব্যথা কমে। অ্যান্টি-ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিক্যানসার উপাদান থাকার কারণে একে সুপারফুড বলা যায়। যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাতের ব্যথা কমাতে চমৎকার কাজ করে আদা।

ক্ষতিকর কোলেস্টেরল কমাতে: আদা শরীরের ক্ষতিকর কোলেস্টরল কমাতে সহায়তা করে। এটি শরীরে থাকা এনজাইমকে সক্রিয় করে তোলে যা কোলেস্টেরলের ব্যবহার বাড়িয়ে দেয় এবং এর মাত্রা নিয়ন্ত্রণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম