ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

আদালত চত্বর থেকে ছিনতাই জঙ্গির স্ত্রীসহ গ্রেপ্তার ২

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৩,  4:25 PM

news image

ঢাকার আদালতে চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় শিখা নামে এক নারীকে ও তার এক আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার (৭ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিটিটিসি’র অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আদালতে চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। এদিকে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় দাবি করা হয়েছে, গত ২০ নভেম্বর আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক শিখা। তবে বার্তায় কখন ও কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। এ ছাড়া ওই নারীর ‘আশ্রয়দাতার’ নামও বলা হয়নি। প্রসঙ্গত, গত ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে ছিটিয়ে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এসময় আরাফাত ও সবুর নামে আরও দুই আসামিকে ছিনিয়ে নিতে চেষ্টা করলেও পরে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর তিন দিন পর ‘আনসার আল ইসলামের সদস্য’ মেহেদী হাসান অমি ওরফে রাফিকে গ্রেপ্তার করে পুলিশ দাবি করেছিল তিনি ওই ঘটনার প্রধান সমন্বয়ক ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম