ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আদালতে মামুনুল হক

#

১৩ ডিসেম্বর, ২০২১,  4:53 PM

news image

কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণের জন্য হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিবুদ্দিন আহমেদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষগ্রহণ শুরু হবে। মামুনুল হকের বিরুদ্ধে চারজনের সাক্ষ্য নেওয়া হবে। এর আগে, গত ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য গ্রহণ করা হয়। তারও আগে গত ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বিচার কাজ শুরুর আদেশ প্রদান করা হয়। মামুনুল হক গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করেন। এ সময় হেফাজতের নেতাকর্মীরা ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় ৬টি মামলার মধ্যে ৩টি মামলায় প্রধান আসামি মামুনুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম