ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আদালতের বিষয় নিয়ে আদালতে কথা বলতে হবে, রাস্তায় না : আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৪,  10:26 PM

news image

আদালতের বিষয় নিয়ে আদালতে কথা বলতে হবে, রাস্তায় কোনো কথা থাকতে পারে না–বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোটা ইস্যুতে আদালত সব পক্ষের কথা শুনে সঠিক সিদ্ধান্ত দেবেন। আজ মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, কোটার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের কোনো বিষয় নেই। এটি সর্বোচ্চ আদালতের (হাইকোর্ট) সিদ্ধান্ত। আন্দোলনকারীরা আদালতে পক্ষভুক্ত হতে চেয়েছেন। আগামীকাল এর শুনানি হবে। তারা সঠিক পথে আছেন। কিন্তু তারা কোনো আইনজীবী নিয়োগ দেননি। মন্ত্রী বলেন, এটি আদালতের বিষয়। বাইরে আন্দোলন করে কোনো লাভ হবে না। যদি তারা আইনি পথে হাঁটা শুরু করেন, তাহলে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আদালতের বিষয় নিয়ে আদালতে কথা বলতে হবে, রাস্তায় কোনো কথা থাকতে পারে না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়া এখন মুক্ত। তাই মুক্ত মানুষকে নতুন করে মুক্তি দেওয়া সম্ভব নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম