ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আদানির বিদ্যুৎ: ৪০ কোটি ডলার কর ফাঁকি, পিডিবি-এনবিআরে দুদকের চিঠি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৫,  6:38 PM

news image

বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ আমলে নিয়ে এবার অনুসন্ধানে নেমেছে দুদক। এরই মধ্যে দুদকের উপপরিচালক রেজাউল করিম এ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে এনবিআর ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চিঠি দিয়েছে। এ চুক্তির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখছে সংস্থাটি। এর আগে এনবিআর তদন্তে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই পর্যন্ত ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলারের শুল্ক-কর ‘ফাঁকি দেয়া হয় বলে প্রতিবেদনে উঠে আসে। বহুল আলোচিত এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতি দেয়ার তথ্যও উঠে আসে এনবিআরের তদন্তে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম