ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আত্মহত্যা করেছেন মুনিয়া, আনভীরসহ সবাইকে অব্যাহতির আবেদন পিবিআইয়ের

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  5:55 PM

news image

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরসহ সবাইকে অব্যাহতি দেয়ার আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে এ আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আবেদনটি করেন। ইতোমধ্যে কয়েকবার মামলাটির প্রতিবেদন জমা দেয়ার তারিখ পেছানো হয়।যেটি দাখিলের পরবর্তী দিন ধার্য ছিল ১৯ অক্টোবর। নির্দিষ্ট দিনেই প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। রাজধানীর গুলশানে বিলাসবহুল ফ্ল্যাটে একা থাকতেন মুনিয়া।

গত বছরের মার্চে ১ লাখ টাকা মাসিক ভাড়ায় ওই বা    সায় ওঠেন তিনি। ২৬ এপ্রিল সন্ধ্যায় সেই ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়। চূড়ান্ত প্রতিবেদনে সবার অব্যাহতি চাওয়া হয়েছে। মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে আদালতে মামলাটি করেন। এরপর এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে গুলশান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন মুনিয়া। তার বাবা মৃত শফিকুর রহমান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দীঘি এলাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম