ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে বিলবাও

#

স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২২,  3:26 PM

news image

সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বিলবাও।  গত আসরের চ্যাম্পিয়নরা তারা। গোলরক্ষক উনাই সিমোনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়াও পর সমতা ফেরান ইয়েরে আলভারেস লোপেস। জয়সূচক গোলটি করেন নিকো উইলিয়ামস। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিলও আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকো ১০ শটের মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে বিলবাওয়ের ১০ শটের মধ্যে ছয়টিই লক্ষ্যে রাখতে পেরেছিলো। প্রথম ১৫ সেকেন্ডের মধ্যেই বিলবাওয়ের জালে বল পাঠান জোয়াও ফেলিক্স।

তবে লাইন্সম্যান পতাকা তোলে অফসাইডের ঘোষণা দেন। তাছাড়া প্রথমার্ধের বাকি সময়ে একচেটিয়া আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি আতলেতিকো। ৬২তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় মাদ্রিদ। কর্নারে ফেলিক্সের হেডে জোর ছিল না তেমন, বল পোস্টে লেগে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সিমোনের পিঠে লেগে বিলবাওয়ের জালে জড়ায়। তার কিছুক্ষণপরই সমতায় ফিরতে পারত বিলবাও। কর্নারে ইনিগো মার্তিনেসের হেড দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক ইয়ান ওবলাক। ৭৭তম মিনিটে কর্নারে কাছ থেকে জোরালো হেডে বিলবাওকে সমতায় ফেরান লোপেস। তিন মিনিট পর জয়সূচক গোলের উৎসও কর্নার। দানি গার্সিয়ার হেড একজনের গায়ে বাধা পাওয়ার পর বাঁ পায়ের শটে গোলটি করেন উইলিয়ামস। এরপর থেকেই গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে যায় আতলেতিকো। যোগ করা সময়ে মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন আতলেতিকোর ডিফেন্ডার জোসে মারিয়া হিমেনেস। রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বিলবাও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম