ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আঞ্চলিক উত্তেজনায় সংযমের আহ্বান জানালেন তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৪,  8:21 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশকে ঘিরে ভারতের ‘উসকানিমূলক ও রাজনৈতিক বক্তব্য’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সংযমের আহ্বান জানিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং ফেসবুকে একটি বিবৃতি দিয়ে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান অভিযোগ করেন, ভারতীয় বিশ্লেষকরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশবিরোধী মনোভাব প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে।

সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি লিখেন, এই ধরনের ঘটনা বিভেদ আরও গভীর করার ঝুঁকি বাড়াচ্ছে। সামাজিকমাধ্যমে দেওয়া ওই পোস্টে তারেক রহমান লিখেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কী ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি, তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি লিখেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রীতির ও ভূখণ্ডগত সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব; যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে। দেশবাসীকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে তারেক রহমান লিখেন, আমার প্রিয় দেশবাসীকে অনুরোধ করছি, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কোনো প্ররোচনায় পা দেবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম