ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০২২,  4:11 PM

news image

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, আজ হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস। দিনটি মুসলিম ধর্মের মানুষেরা পবিত্র ঈদে মিলাদুন্নবি হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে। কাল সোমবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, বিভিন্ন সরকারি ছুটির দিনে হিলি স্থলবন্দর বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকে। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে যে কোন সরকারি ছুটিতে ইমিগ্রেশনের কার্যক্রম পরিচালিত হয়। তাই পাসপোর্ট যাত্রীদের বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম