ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আজ সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

#

ক্রীড়া প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৪,  4:53 PM

news image

টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক  ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে বাংলাদেশ। এ বিজয়কে বিরাট অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছো।’ সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম