ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজ রাতেই নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২১,  9:47 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পাঁচ ম্যাচ হারের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আজ বুধবার শেষ হবে টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচটা খেলে মধ্য রাতেই ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। জানুয়ারিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে টাইগাররা।

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। এবারের সফরে রয়েছে শুধু দুটি টেস্ট। সূচি অনুযায়ী আগামী বছরের প্রথম দিনেই মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী। এরপর ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট। গত সফরের মতো এবারও নেই কঠিন কোয়ারেন্টিন। প্রথম তিন দিন আইসোলেশন, এরপর সাতদিনের কোয়ারেন্টিন। এই সাতদিনে করানো হবে তিনটি কোভিড টেস্ট। এই তিন পরীক্ষার ফল নেগেটিভ এলে স্বাচ্ছন্দ্যে চলতে পারবে ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ হারের পর চট্টগ্রাম টেস্টও হেরেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে আড়াইদিন বৃষ্টিতে ভেস্তে গেলেও হারের শঙ্কায় রয়েছে স্বাগতিকরা। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজেও টানা হারের ক্ষত নিয়ে নিউজিল্যান্ড সফরে ঘুরে দাঁড়াতে পারবে কি না সেটাই দেখার বিষয়। তবে অতীত বলে ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটে মোট ৩২ বার দেখায় একবারও হারাতে পারেনি কিউইদের। তাছাড়া এবারের সফরে দলে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটার। তামিম রয়েছেন পুনর্বাসনে, দল ঘোষণার পর সাকিব ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণে।

বাংলাদেশ দল: মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম