ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আজ বসছে সংসদের বাজেট অধিবেশন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২২,  4:45 PM

news image

আজ রবিবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হবে। এর আগে করোনা পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনেকটা নিয়ম রক্ষার সংসদ অধিবেশন বসলেও এবার সব কিছু স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার কারণে আগের দুটি বাজেট অধিবেশনের কার্যদিবস ছিল কম। মহামারিকালে সংসদের অন্য অধিবেশনগুলো ছিল সংক্ষিপ্ত।

সংসদ সদস্যরা পালা করে অধিবেশনে যোগ দিয়েছিলেন। করোনার সংক্রমণ এখনো শেষ না হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে। তবে সংসদ সদস্যরা চাইলে প্রতি কার্যদিবসে সংসদে যোগ দিতে পারবেন। সাংবাদিকরাও সংসদ ভবনে গিয়ে অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে পারবেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, এবার বাজেট অধিবেশন হবে দীর্ঘ। জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম