ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আজ পয়লা আষাঢ়

#

১৫ জুন, ২০২৫,  4:42 PM

news image

প্রকৃতিকে অঝোর ধারায় ভেজানোর প্রত্যয়ে ধরণিতে আগমন ঘটে বর্ষার। মেঘের গর্জনের সঙ্গে আকাশের কান্নায় ভিন্ন এক রূপে সাজে ঋতুবৈচিত্র্যের ষড়ঋতুর বাংলাদেশ। আজ পয়লা আষাঢ়। বাদলা দিনের প্রথম কদম ফোটার দিন। ষড়ঋতুর দেশের দ্বিতীয় ঋতু বর্ষার প্রথম দিন। বর্ষার আগমনে গাছে শোভাবর্ধন করে কদম ফুল। মেঘের গুড়ুম গুড়ুম গর্জনে ময়ূর নাচে পেখম তুলে। বর্ষা আমাদের জন্য অপরিহার্য এক ঋতু। আষাঢ় ও শ্রাবণ-দুই মাস বর্ষাকাল। আবেগে ভরা বর্ষা আমাদের মনকে স্নিগ্ধ করে তোলে। পুরোনো জঞ্জাল ধুয়েমুছে আমরাও জেগে উঠি প্রাণচাঞ্চল্যে। নানান আয়োজনে আজ বর্ষাবরণ করবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বর্ষা উদ্‌যাপন পরিষদ : নাচ, গান, আবৃত্তি ও কথনসহ বরাবরের মতো এবারও নানান আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উদ্‌যাপন করবে বর্ষা উদ্‌যাপন পরিষদ। সেতারে ‘রাগ আহীর ভৈরব’ পরিবেশনের মধ্যদিয়ে সকাল ৭টা ১৫ মিনিটে নবীন শিল্পী সোহানী মজমুদার আয়োজনের উদ্বোধন করবেন। এরপর বর্ষা কথন পর্বের আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমান এবং ঘোষণা পাঠ করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নিগার চৌধুরী। উৎসবে একক সংগীত পরিবেশন করবেন ইয়াসমিন মুশতারী, সালাউদ্দিন আহমেদ, বিজন চন্দ্র মিস্ত্রী, নবনীতা জাইদ চৌধুরী অনন্যা, অনিমা রায়, শামা রহমান, মকবুল হোসেন, ফেরদৌসী কাকলি, বিমান চন্দ্র বিশ্বাস, শ্রাবণী গুহ রায়, এস এম মেজবাহ, রত্না সরকারসহ অন্যরা। একক আবৃত্তি করবেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি, আহসান উল্লাহ তমাল। দলীয় আবৃত্তি, সংগীত ও নৃত্য কোলাজে অংশ নেবে শিশু-কিশোর সংগঠন শিল্পবৃত্ত। দলীয় সংগীত পরিবেশন করবে সীমান্ত খেলাঘর আসর (শিশু-কিশোর), সুর বিহার, বহ্নিশিখা, সুর নন্দন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করবে ধৃতি নর্তনালয়, নৃত্যাক্ষ, স্পন্দন, বেনুকা ললিতকলা কেন্দ্র, সিনথিয়া একাডেমি অব আর্টস, নৃত্যম। ধরিত্রীকে সবুজ করার লক্ষ্যে অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম