ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৪,  5:14 PM

news image

রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার মতো সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে শনিবার থেকে শুরু হবে সংলাপ। সংলাপের জন্য প্রথমেই ডাকা হয়েছে বিএনপিকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে বিএনপি বলে জানা গেছে। শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটায় যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক শুরু হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা এতে অংশ নেবেন। এই সংলাপে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। বিএনপির শীর্ষনেতাদের সূত্রে জানা যায়, বৈঠকে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রস্তাব রাখা হবে। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও পতিত শেখ হাসিনা সরকারের সহযোগীরা রয়েছেন। তাদের সরানোর বিষয়টি আলোচনায় তুলে ধরা হবে। একইসঙ্গে পোশাক শ্রমিক অসন্তোষ, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিও আলোচনা আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম