ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজ পবিত্র শবে মেরাজ

#

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:25 PM

news image

আজ পবিত্র শবে মেরাজ। ফারসি 'শব' অর্থ রাত এবং আরবি 'মেরাজ' শব্দের অর্থ ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন। মহিমান্বিত এ রাতে দুনিয়া ও আখেরাতের মালিক আল্লাহতায়ালার হুকুমে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বলোকে গমনের সৌভাগ্য লাভ করেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে দুনিয়ায় ফিরে আসেন। এ কারণেই রাতটি মুসলিমদের কাছে পবিত্র। মুসলিমরা অলৌকিক ও ঐতিহাসিক এ ঘটনার স্মারক হিসেবে প্রতিবছর রাতটিকে শবেমেরাজ হিসেবে পালন করেন। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পবিত্র শব-ই-মিরাজ উদযাপন উপলক্ষে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে “পবিত্র শব-ই-মিরাজের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলম। আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল কাদির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম