ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আজ নতুন কর্মসূচি ঘোষণা দেবেন ইশরাক

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৫,  4:54 PM

news image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রবিবার (১৫ জুন) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরভবনে অবস্থান ও বিক্ষোভ করবেন ঢাকাবাসী ও ইশরাক সমর্থক বিএনপির নেতাকর্মীরা। ওই কর্মসূচিতে একাত্মতা জানাতে আজ সকাল ১১টায় নগরভবনে উপস্থিত হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন ইশরাক হোসেন। শনিবার (১৪ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ও শপথ পড়ানোর দাবিতে ঈদের আগে ২২ দিন আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকরা। ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ৩ জুন ওই আন্দোলনে একাত্মতায় অংশ নিয়ে ও নতুন কর্মসূচির ঘোষণা করতে এসে ইশরাক নগর ভবন অবরোধ এবং ঘেরাও কর্মসূচি কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। বলা হয়েছিল ছুটির পরে এই শপথগ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলন চলবে। তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে নগর ভবনে কর্মসূচির শুরু হবে এবং সকাল ১১টায় বিএনপি নেতা ইশরাক নতুন কর্মসূচি দেবেন বলে জানানো হয়। ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালত। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু ইশরাক হোসেনকে সেই গেজেট বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম