ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আজ থেকে ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৩,  4:50 PM

news image

রাজধানী ঢাকায় আজ থেকে ট্রাকে করে চারটি পণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ক্রেতা দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু ও দুই কেজি পিঁয়াজ কিনতে পারবেন। পিঁয়াজ বিক্রি হবে কেজি প্রতি ৫০ টাকা, আলু ৩০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায়, প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১০০ টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গতকাল এক সংবাদ সম্মেলনে এ ট্রাকসেলের কথা জানান। তিনি বলেন, টিসিবির ফ্যামিলি কার্ডে দেশব্যাপী ন্যাযমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ঢাকায় এই ট্রাকসেল কার্যক্রম চলবে। তবে ফ্যামিলি বা পারিবারিক কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রি হবে না। বরং যারা আসবেন, তারাই সেই পণ্য পাবেন। তপন কান্তি ঘোষ আরও বলেন, দাম যত দিন স্থিতিশীল না হয়, তত দিন আমদানি চলবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চিনি ও তেল আমদানি বাড়ানোর চেষ্টা চলছে। পণ্য আমদানিতে যেন ডলারের সমস্যা না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। টিসিবির পণ্য আমদানির এলসি মূলত সোনালী ব্যাংকের মাধ্যমে করা হয়। সে জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম