ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৭ ট্রেন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২২,  4:35 PM

news image

এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ও ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে বিমানবন্দর স্টেশনে ঢাকাগামী ৭টি ট্রেন ৪ দিন যাত্রাবিরতি করবে না। আজ বুধবার থেকে যাত্রাবিরতি বন্ধ থাকবে বিমানবন্দর স্টেশনে। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে। রেল কর্তৃপক্ষ জানায়, আজ (৬ জুলাই) থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৬), কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮), দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮), একতা এক্সপ্রেস (৭০৬), পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪), লালমনি এক্সপ্রেস (৭৫২) ও রংপুর এক্সপ্রেস (৭৭২) ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি করবে না। ঈদে পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের চাপ থাকে প্রচুর। বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তাই ওই ট্রেনগুলোর যাত্রাবিরতি বাতিল করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এদিকে, ঈদ সামনে রেখে খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশু ক্রেতাদের কাছে পৌঁছাতে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার থেকে ৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গবাদিপশু পরিবহন করবে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম