ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আজ থেকে বিপিএল শুরু

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৩,  4:58 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হবে আজ দুপুরে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২.৩০ মিনিটে। এক মাসেরও বেশি সময় ধরে চলবে এবারের টুর্নামেন্ট। এবারের বিপিএল উপভোগ করা যাবে মোবাইল ফোনে। একটি অ্যাপস নামিয়ে নিলেই সরাসরি দেখতে পারবেন বিপিএলের ম্যাচ। বিপিএলের ম্যাচ অনলাইন মার্কেটপ্লেস দারাজ-এর অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনে সরাসরি দেখা যাবে। যে কেউ দারাজ অ্যাপে বিনামূল্যে দেশের যে কোনো স্থান থেকে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। বিপিএলের সম্প্রচার স্বত্ব অধিগ্রহণ করেছে দারাজ। গত বছরের ৬ ডিসেম্বর ঢাকায় দ্য ওয়েস্টিনে এই চুক্তি সই হয়।  এবারের বিপিএলে সাতটি দল খেলবে। খেলাগুলো হবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মাঠে। প্রথমদিন দুপুর আড়াইটায় মুখোমুখি হবে সিলেট সিক্সারস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম