ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজ থেকে বন্ধ হচ্ছে অর্ধকোটি মোবাইল সিম

#

০১ নভেম্বর, ২০২৫,  5:06 PM

news image

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার (১ নভেম্বর) থেকে প্রতি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সর্বোচ্চ ১০টি সিম ব্যবহারের সীমা কার্যকর হচ্ছে। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত সিম বন্ধের নির্দেশনা মোবাইল অপারেটরদের দেওয়া হয়েছে। এতে অন্তত ৫০ লাখ সিম বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে একজন গ্রাহকের জন্য সিমের সংখ্যা ৫টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত সিম রয়েছে ২৬ কোটি ৬৩ লাখ, এর মধ্যে সক্রিয় সিম প্রায় ১৯ কোটি। এর মধ্যে প্রায় ৬৭ লাখ গ্রাহকের নামে ১০টির বেশি সিম ছিল। তিন মাসের নোটিশ শেষে এখনো প্রায় ৫০ লাখ সিম ডি-রেজিস্ট্রেশন হয়নি। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান বলেন, যেসব গ্রাহক সময়মতো অতিরিক্ত সিম বাতিল করেননি, সেসব সিম আজ থেকে ডি-রেজিস্ট্রেশন করা হবে। বিশ্বজুড়ে সিম ব্যবহারে বাংলাদেশের অবস্থান নবম। দেশে বর্তমানে ১৮ কোটি ৭৯ লাখ সক্রিয় সিম রয়েছে, যা জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর চেয়ে বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম