ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজ থেকে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  4:23 PM

news image

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে আজ সোমবার (১ আগস্ট) থেকে এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। রোববার (৩১ জুলাই) টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১ আগস্ট) দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। ঢাকা মহানগরসহ সারা দেশে চলবে টিসিবির এ কার্যক্রম। নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই দফায় নিম্ন আয়ের পরিবার কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে। বিক্রয় কার্যক্রম কেবল মহানগরী ও আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে পরিচালনা করা হবে। ডিলারের দোকান কিংবা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী চলবে বিক্রয় কার্যক্রম। আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে। আগে পণ্য বিতরণে যে বিশৃঙ্খলা হতো, এতে তা অনেকটা কমে এসেছে। তবে গত জুন মাসের ২২ তারিখ থেকে পণ্য বিক্রির সময়ও ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পরিবার কার্ড বিতরণ শেষ করা যায়নি। অথচ পরিবার কার্ড বিতরণের জন্য তখন প্রায় দুই মাস বিরতির পর টিসিবি ভর্তুকি মূল্যের পণ্য দেওয়া শুরু করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম