ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজ থেকে জিপিতে ২০ টাকার কম রিচার্জ করা যাবে না

#

আইটি ডেস্ক

০২ জুলাই, ২০২২,  7:06 PM

news image

ব্যবহারকারীদের দুঃসংবাদ দিলো দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন (জিপি)। এখন থেকে জিপিতে ২০ টাকার কম রিচার্জ (ফ্লেক্সিলোড) করা যাবে না। এতদিন তাতে রিচার্জের সর্বনিম্ন সীমা ছিল ১০ টাকা। গতকাল শুক্রবার (১ জুলাই) এক এসএমএসে এ তথ্য জানায় গ্রামীণফোন। এ প্রথম কোনো বাংলাদেশি টেলিকম অপারেটর স্বাধীনভাবে মোবাইল ফোন রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করল। তবে ১৪ টাকা ও ১৬ টাকার মিনিট প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা।

এখন জিপিতে ২০ টাকা রিচার্জের মেয়াদ থাকবে ৩০ দিন। এর আগে ১০ টাকা রিচার্জেও ১ মাস মেয়াদ থাকতো। তবে জিপি টু জিপি নম্বরে সর্বনিম্ন ১০ টাকা ব্যালান্স ট্রান্সফার করা যাবে। এছাড়া ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে। সম্প্রতি ভয়েস কল-ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে শর্তসাপেক্ষে বলা হয়, গ্রাহকদের গুণগত সেবা দিতে পারলেই কেবল আবার সিমি বিক্রি করতে পারবে করপোরেট প্রতিষ্ঠানটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম