ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

আজ থেকে ছাত্রলীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  4:34 PM

news image

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে আজ (৩০ নভেম্বর)। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। মঙ্গলবার (২৯ নভেম্বর) ছাত্রলীগের ৩০তম সম্মেলনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও শামস-ঈ-নোমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, ‘আগামী ৬ ডিসেম্বর, ২০২২, বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের ৩০ নভেম্বর (বুধবার) হতে আগামী ৩ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের অনলাইন কমিউনিটি ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।’ বিজ্ঞপ্তিতে তথ্যাদি ও কাগজপত্র ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম