ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আজ থেকে কার্যকর হচ্ছে নতুন বাস ভাড়া

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  3:54 PM

news image

সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় ডিজেলচালিত বাস ও মিনিবাস ভাড়াও কিলোমিটারপ্রতি ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল বিকালে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দফতরে চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিআরটিএর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশে কিলোমিটারপ্রতি বাসভাড়া কমেছে ৫ পয়সা। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। বৈঠকে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএর পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বিভিন্ন পরিবহনের মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, গত ৫ আগস্ট রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকদের দাবির মুখে বাসভাড়া বাড়ায় বিআরটিএ। তবে, গত সোমবার দেশের বাজারে সবধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমিয়ে গেজেট জারি করেছে সরকার। আর এ দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া কমাল বিআরটিএ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম