ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২২,  5:27 PM

news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়। এর আগে সোমবার (২১ নভেম্বর) রেকর্ড হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, তেঁতুলিয়ায় সন্ধ্যার পর থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। দিনের বেলা সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায় তবে ঠান্ডার প্রকোপ বেড়ে যায়।

প্রতিদিন দুপুরে ঝলমলে কুয়াশা-মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জুনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, মঙ্গলবার ভোর ৬টায় জেলায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। এ বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। তিনি আরও জানান, মৌসুমি বায়ুর প্রভাবে ঠান্ডা বাতাসের কারণে রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে শীতকালে অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। তবে চলতি মাসে কুয়াশার পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে কমবে তাপমাত্রাও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম