ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আজ ঢাকা কলেজ ও সিটি কলেজে সব ক্লাস বন্ধ

#

২১ নভেম্বর, ২০২৪,  5:00 PM

news image

অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে আজ বৃহস্পতিবার ঢাকা কলেজের ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে, ঢাকা সিটি কলেজেও আজ ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। তবে অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। অপরদিকে, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা সংক্ষিপ্ত নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সব ক্লাস বন্ধ থাকবে। এর আগে ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে পুরো এলাকায়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম